দুবাইয়ের জুমেইরা বে আইল্যান্ডে বুলগারি লাইটহাউজের নির্মাণকাজ শুরু করবে মেরাস। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানায়, ২৭ তলা ভবনে চার ও পাঁচ শয্যার পেন্টহাউজ থাকবে। পেন্টহাউজে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ব্যক্তিগত পুল, ব্যক্তিগত লিফট, একটি শীতাতপ নিয়ন্ত্রিত গ্যারেজ ও সুইপিং টেরেস। মেরাসের সহযোগিতায় এটি বুলগারির তৃতীয় প্রকল্প। বিলাসবহুল প্রকল্পটি ২০২৭ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। গালফ নিউজ