কৃষিতে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের ব্যবসায় সুযোগ, সম্ভাবনা
ও সম্প্রসারণে সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে নারী উদ্যোক্তা ফোরামের উদ্যোগে
অনুষ্ঠিত হয়েছে ‘জুসি ফেস্ট ২০২৪’।
শনিবার (১ জুন) দেশের বিভিন্ন স্থানের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের
অংশগ্রহণে সারা দিনব্যাপী এ আয়োজন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সিটি
করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনা।
আয়োজন প্রসঙ্গে নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রাফিয়া আক্তার বলেন,
নারী উদ্যোক্তা ফোরাম দেশের নারী উদ্যোক্তাদের ব্যবসার বাজার উন্নয়ন ও সম্প্রসারণের
লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম ও অফলাইনে ট্রেনিংসহ সচেতনতামূলক নানাবিধ সামাজিক, সাংস্কৃতিক
কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে আমাদের এ ‘জুসি ফেস্ট-২০২৪।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে অবস্থিত সেতারা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, বেসিসের প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, ফ্যাশন ডিজাইনার ও স্টুডিও বিবিয়ানার ম্যানেজিং ডিরেক্টর লিপি খন্দকার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা করিম।
অনুষ্ঠানে উদ্যোক্তা পরিচিতি, উদ্যোক্তা অ্যাওয়ার্ড প্রদান, পণ্য
প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি ছিল কৃষিভিত্তিক সেশন।
উল্লেখ্য, ২০২০ সাল থেকে নারী উদ্যোক্তা ফোরাম বাংলাদেশে ফেসবুকভিত্তিক
নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং বাণিজ্যিক প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে। অনলাইন
ছাড়াও অফলাইন উদ্যোক্তাদের ডিজিটাইজেশনেও কাজ করছে সংস্থাটি। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক
অনুষ্ঠান এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি










