ভারতীয় কোম্পানি বেদান্তের সঙ্গে ১ হাজার ৯৫০ কোটি ডলারের চুক্তি বাতিল করল তাইওয়ানের সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান ফক্সকন। প্রতিষ্ঠান দুটি গত বছর গুজরাটে সেমিকন্ডাক্টর ও ডিসপ্লে প্লান্ট স্থাপনে যৌথ যাত্রার জন্য চুক্তিবদ্ধ হয়। পূর্বঘোষণা ছাড়াই চুক্তি বাতিল করার বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ফক্সকন। ঘোষণায় ভারতকে চিপ উৎপাদনের প্রাণকেন্দ্রে পরিণত করার উদ্যোগ কিছুটা হলেও ধাক্কা খেলো। তবে বেদান্ত এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। রয়টার্স