হ্যালো পয়সার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্যাশ রেমিট্যান্স গ্রাহকরা আফ্রিকা ও ইউএই থেকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জিতে নিতে পারবেন। ক্যাম্পেইন চলাকালীন ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি ব্যাংকিং ডেতে দুটি করে ফ্রিজার জিতে নেয়ার সুযোগ রয়েছে। এ অফার চলবে ১ জুন থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত। গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক-হ্যালো পয়সা রেমিট্যান্স উৎসবের উদ্বোধন করেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন হ্যালো পয়সার ম্যানেজিং ডিরেক্টর সেইজিল ম্যাগান।
ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জেতার সুযোগ
হ্যালো পয়সার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্যাশ রেমিট্যান্স গ্রাহকরা আফ্রিকা ও ইউএই থেকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জিতে নিতে পারবেন।










