পোর্ট ট্যালবট চালু রাখার জন্য টাটা স্টিলকে ৫০ কোটি পাউন্ড সহযোগিতা দিতে স্বীকৃত হয়েছে ব্রিটিশ সরকার। পাশাপাশি টাটা স্টিল ৭০ কোটি ডলার যোগ করবে। ইস্পাত উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে আনতে বিনিয়োগ করা হবে অর্থ। খবর বিবিসি।
এর আগে ব্রিটিশ ইস্পাত কারখানা পোর্ট ট্যালবট চালু রাখতে ৫০ কোটি পাউন্ড তহবিল চেয়েছিল টাটা স্টিল। প্রতিষ্ঠানটির মুখপাত্র পিটিআইকে জানান, টাটা স্টিল ব্রিটিশ সরকারের সঙ্গে ইস্পাত তৈরির ধারাবাহিকতা এবং ডিকার্বনাইজেশনের জন্য একটি কাঠামো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ব্রিটিশ সরকার স্টিল প্রস্তুতির জন্য বৈদ্যুতিক ফার্নেস স্থাপনের জন্য অনুদান দিতে সম্মত হয়েছে। পূর্বাভাস দেয়া হয়েছে, পরিকল্পনা বাস্তবায়নে তিন বছরের মধ্যে ১২৫ কোটি ডলার ব্যয় হবে। টাটা স্টিল বিষয়টি শিগগিরই ঘোষণা করবে। তবে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, ব্রিটিশ সরকারের ডিকার্বনাইজেশনের এ প্যাকেজের কারণে দেশটিতে প্রায় তিন হাজার চাকরি হারাতে পারে।










