ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ওমেরা পেট্রোলিয়ামের বিশেষ ডিস্ট্রিবিউটরদের ক্ষুদ্র স্বাস্থ্য বীমা সুবিধা দেবে গ্রীন ডেল্টা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ডেল্টার এএমডি সৈয়দ মইনুদ্দিন আহমেদ, ওমেরা পেট্রোলিয়ামের সেলস অ্যাডভাইজার মো. নুরুল আলম, হেড অব সেলস মো. রোকনুজ্জামান খান প্রমুখ।