গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কঠোর ও নির্ধারিত যাচাই প্রক্রিয়া মেনে একেএস মাত্র ১ মিনিটে ১০৮ মিটার দৈর্ঘ্যের ৫২টি ইস্পাত রড উৎপাদন করে। এ অভূতপূর্ব অর্জনের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের ইস্পাত শিল্পের উচ্চ প্রযুক্তিগত সক্ষমতা, দ্রুততম রড তৈরির দক্ষতা এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থাপনা নতুনভাবে স্বীকৃতি পেল।
এ রেকর্ড গড়ার নেপথ্যে রয়েছে বিশ্বের দ্রুততম সময়ে রড তৈরির সক্ষমতা, অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ প্রকৌশল এবং সুসংহত উৎপাদন ব্যবস্থাপনা। বিশেষ করে বিশ্বমানের বৈদ্যুতিক আর্ক চুল্লি প্রযুক্তি, যা শতভাগ পরিশোধিত ইস্পাত উৎপাদন নিশ্চিত করে। এ ঐতিহাসিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান মোমিন জানান, এ বিশ্বরেকর্ড অর্জন শুধু একেএসের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক নয়। এটি বাংলাদেশের সমগ্র উৎপাদন শিল্পের সক্ষমতা ও সম্ভাবনার আন্তর্জাতিক স্বীকৃতি।
বাংলাদেশে একমাত্র আবুল খায়ের স্টিলই তাদের কারখানায় শূন্য পানি অপচয় প্রযুক্তি ব্যবহার করে, যার মাধ্যমে ব্যবহৃত পানি শতভাগ পরিশোধন ও পুনর্ব্যবহার করা হয়।










