প্রতিকূল পরিবেশের কারণে অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে এইচঅ্যান্ডএমের বিক্রি কমেছে। তবে জুনে শুরু হওয়া তৃতীয় প্রান্তিক নিয়ে আশাবাদী সুইডেনভিত্তিক ফ্যাশন জায়ান্টটি। জুনে কোম্পানির শেয়ারদর এ পর্যন্ত ৩ শতাংশ বেড়েছে বলে জানায় এইচঅ্যান্ডএম। কোম্পানিটি জানায়, প্রতিকূল আবহাওয়ায় দ্বিতীয় প্রান্তিকে বিক্রি কমেছে। তবে বিক্রি যতটা কমবে বলে ভয় ছিল ততটা হয়নি। এইচঅ্যান্ডএম বলছে, তৃতীয় প্রান্তিকের প্রথম মাসে কোম্পানির বিক্রি ঘুরে দাঁড়িয়েছে। এদিকে অন্য ফ্যাশন ব্র্যান্ড জারার স্বত্বাধিকারী ইন্ডিটেক্স বলছে, প্রতিকূল আবহাওয়ায় তেমন প্রভাবিত হয়নি তাদের বিক্রি। জারার প্রধান বাজার উষ্ণ আবহাওয়ার দেশ স্পেন। এছাড়া উত্তর ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও ভালো বাজার রয়েছে তাদের। অন্যদিকে এইচঅ্যান্ডএমের সবচেয়ে বড় বাজার জার্মানি। রয়টার্স
দ্বিতীয় প্রান্তিকে বিক্রি কমলেও ঘুরে দাঁড়াচ্ছে এইচঅ্যান্ডএম ও জারা
প্রতিকূল পরিবেশের কারণে অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে এইচঅ্যান্ডএমের বিক্রি কমেছে। তবে জুনে শুরু হওয়া তৃতীয় প্রান্তিক নিয়ে আশাবাদী সুইডেনভিত্তিক ফ্যাশন জায়ান্টটি।










