ওষুধ খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ার গত বুধবার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের দ্বিতীয় দিনে গতকাল কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে। এতে কোম্পানিটি স্টক এক্সচেঞ্জের দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত বুধবার ডিএসইতে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর ছিল ২২ টাকা। গতকাল এর দর ১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৪ টাকা ২০ পয়সায়। দরবৃদ্ধির পাশাপাশি এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনও বেড়েছে।
গত ৪ থেকে ৮ ফেব্রুয়ারি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার ইস্যুর জন্য এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও সাবক্রিপশন সম্পন্ন হয়। এর আগে ২০২২ সালের ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির শেয়ারের কাট-অফ প্রাইস বা প্রান্তসীমা মূল্য নির্ধারণে বিডিং অনুষ্ঠিত হয়। বিডিংয়ে কোম্পানিটির শেয়ারের প্রান্তসীমা মূল্য ৫০ টাকা নির্ধারণ করেন ইআইরা (যোগ্য বিনিয়োগকারী)। বিএসইসির শর্তানুসারে সাধারণ বিনিয়োগকারীরা ২০ টাকায় কোম্পানিটির শেয়ার বরাদ্দ পেয়েছেন।










