ফরাসি নাগরিক ফ্রাঁসোয়াস বেটেনকোর্ট মেয়ার্স ১০ হাজার কোটি ডলার সম্পদের স্বত্বাধিকারী হয়েছেন। ফরাসি প্রসাধন কোম্পানি লোরেয়ালের উত্তরাধিকারী হিসেবে তিনি এ সম্পদের মালিক হয়েছেন। সম্প্রতি প্যারিসে লোরেয়ালের শেয়ার রেকর্ড উচ্চতায় উঠেছে। মহামারীর পর এ কোম্পানির বিক্রয় বেড়েছে। লকডাউনের সময় লোকজন কম মেকআপ ব্যবহার করত, যা সম্প্রতি বেড়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে বেটেনকোর্ট বর্তমানে বিশ্বের ১২তম শীর্ষ ধনী এবং নারীদের মধ্যে শীর্ষ ধনী। বিবিসি