ভায়াকম এইটিন মিডিয়ার ১৩ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার কিনতে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি এন্টারটেইনমেন্ট। প্যারামাউন্ট গ্লোবালের অধীনে থাকা এ শেয়ারের মূল্য ৫০ কোটি ডলার। নতুন চুক্তির ফলে ভায়াকম এইটিনে রিলায়েন্সের ইকুয়িটি শেয়ারের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৭০ দশমিক ৪৯ শতাংশ। ভায়াকম এইটিনের অধীনের রয়েছে কমেডি সেন্ট্রাল, নিকেলোডিওন ও এমটিভিসহ ৪০টি টিভি চ্যানেল। কিছুদিন আগেই ভারতে রিলায়েন্সের সঙ্গে একীভূত হওয়ার ঘোষণা দেয় ওয়াল্ট ডিজনি। ওই চুক্তির মূল্য প্রায় ৮৫০ কোটি ডলার। খবর  ডেডলাইন