মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে বড় চুক্তিতে যাচ্ছে ভিয়েতনাম এয়ার। চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট একজন রয়টার্সকে খবরটি নিশ্চিত করে জানিয়ছেন, ৭৫০ কোটি ডলারের বিনিময়ে ৫০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট কেনার বিষয়ে প্রাথমিক আলোচনা শেষ করেছে ভিয়েতনাম এয়ারলাইনস।

ভিয়েতনামের সঙ্গে সম্পর্কোন্নয়নে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হ্যানয় সফরে থাকার সময় এ চুক্তির খবর এল। তবে কোনো পক্ষই এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

ভিয়েতনাম এয়ারলাইনসের প্রতিদ্বন্দ্বী ভিয়েতজেটের সঙ্গেও উড়োজাহাজ বিক্রির চুক্তি রয়েছে বোয়িংয়ের। বোয়িং থেকে ২০০টি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ নেবে ভিয়েতজেট।