ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।  সম্প্রতি অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। এ সময় এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় পিকেএসএফের গ্যারান্টি সহায়তায় এনসিসি ব্যাংক পিকেএসএফের তালিকাভুক্ত অংশীদার সংস্থাগুলোকে ঋণসুবিধা দেবে। পরে এসব সংস্থা দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে এ অর্থ বিতরণ করবে। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক অর্থায়নে প্রবেশাধিকার বাড়বে, নতুন উদ্যোক্তা তৈরি হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অংশীদারত্বের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের পরিধি আরো বিস্তৃত হবে। একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।