দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে চারটি সংস্থার সঙ্গে ৩০০ কোটি ডলারের চুক্তি করেছে ফিলিপাইন। দেশটির পরিবহন মন্ত্রণালয় গতকাল এ তথ্য জানিয়েছে। বিশ্বের অন্যতম প্রাচীন এ বিমানবন্দরের নাম নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর (এনএআইএ)। উন্নয়নকাজের জন্য দরপত্র জমা দেয় ম্যানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কনসোর্টিয়াম, এশিয়ান এয়ারপোর্ট কনসোর্টিয়াম, জিএমআর এয়ারপোর্টস কনসোর্টিয়াম ও এসএমসি এসএপি অ্যান্ড কো কনসোর্টিয়ামের মতো প্রতিষ্ঠানগুলো। সর্বশেষ গতকাল আনুষ্ঠানিকভাবে চুক্তিতে উপনীত হওয়ার ঘোষণা দেয় ফিলিপাইনের পরিবহন মন্ত্রণালয়। ফ্রি মালয়েশিয়া টুডে
বিমানবন্দর উন্নয়নে ৩০০ কোটি ডলারের চুক্তি ফিলিপাইনের
দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে চারটি সংস্থার সঙ্গে ৩০০ কোটি ডলারের চুক্তি করেছে ফিলিপাইন।










