ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বিশেষ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। ‘ঈদ ব্লিস ফিয়েস্তা’ নামে এ আয়োজনের মাধ্যমে অতিথিদের জন্য উৎসবমুখর পরিবেশ, খাবার, বিনোদন ও বিশেষ আবাসন সুবিধা রাখা হয়েছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন এবং এর পরবর্তী তিন দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেলের পুলসাইড ও উৎসব হলে এ আয়োজন চলবে। এতে অতিথিরা পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পাবেন।
আয়োজনে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে থাকবে ফুচকা, মিনি বার্গার, বিভিন্ন ধরনের মিষ্টান্ন, সরাসরি প্রস্তুত করা শর্মা ও স্যান্ডউইচ। এছাড়া বিভিন্ন পানীয়, তাজা ফলের রস ও ডাবের পানিও পরিবেশন করা হবে। সব আয়োজনসহ প্রতি ব্যক্তির প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।
অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করতে থাকবে সরাসরি সংগীত পরিবেশনা, শিশুদের জন্য খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা, ৩৬০ ডিগ্রি আলোকচিত্র ধারণের ব্যবস্থা, বিশেষ আলোকসজ্জা, বেলুন সাজসজ্জা এবং ছবি তোলার জন্য আলাদা ফটো বুথ। হোটেলের প্রবেশপথেও উৎসবের সাজসজ্জা রাখা হবে।
ঈদ উপলক্ষে হোটেলটি ‘ঈদ রিজয়েস’ নামে বিশেষ আবাসন সুবিধাও চালু করেছে। বিভিন্ন প্যাকেজের মাধ্যমে অতিথিরা ঢাকার মধ্যে অবকাশযাপনের সুযোগ পাবেন। এ প্যাকেজের মূল্য শুরু হবে ৮ হাজার ৫০০ টাকা থেকে। পাশাপাশি ‘ডাইন অ্যান্ড উইন’ কর্মসূচির আওতায় অতিথিদের জন্য উপহার জেতার সুযোগও থাকবে।
র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবমুখর পরিবেশ, খাবার, বিনোদন ও পরিবারকেন্দ্রিক আয়োজনের মাধ্যমে সবার জন্য স্মরণীয় ঈদ উদযাপনের পরিবেশ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।
আসন সংরক্ষণসহ যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করা যাবে +8801730089136 | +8801730089170 এ নম্বরে। এছাড়া অন্যান্য তথ্যের জন্য তাদের ফেসবুক পেইজ https://www.facebook.com/RadissonBluDhaka এবং ওয়েবসাইট www.radissonhotels.com থেকেও বিস্তারিত জানা যাবে।
—বিজ্ঞপ্তি










