পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল উপকূলে একটি নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছেন ২০ অভিবাসনপ্রত্যাশী। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আমাদু। গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তিনি এই খবর নিশ্চিত করেন। খবর রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত বুধবার দেশটির সেন্ট-লুইস শহরের কাছে অভিবাসীবাহী এই নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়ার আগে নৌকাটি প্রায় ৩০০ জন লোককে বহন করছিল এবং কেউ কেউ তীরে পৌঁছাতে পারলেও অন্যরা এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

গণমাধ্যমটির তথ্যমতে, প্রতি বছর ইউরোপে পারি জমাতে পশ্চিম আফ্রিকার উপকূলে নৌকায় আরোহী হন হাজার হাজার মানুষ। এসব যাত্রায় কত মানুষ সমুদ্রে প্রাণ হারান তার সঠিক সংখ্যা এখনও অজানা।

এর আগে সেনেগাল গত বছর বেশ কয়েকটি মারাত্মক ঘটনায় শোক প্রকাশ করেছিল। যার মধ্যে একটি ঘটনায় প্রায় ৬০ জন লোক নিখোঁজ হয়। গত বছর এ রুটে অভিবাসীবাহী নৌযান চলাচল বেড়েছে।