পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল সকাল ১০টায় রাজধানীর টিসিবি অডিটোরিয়ামে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এজিএমে ব্যাংকটির সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২২ টাকা ৭২ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২২ পয়সা, এর আগের হিসাব বছরে লোকসান ছিল ১ টাকা ৪২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২২ টাকায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২০ টাকা ৭৮ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৮ পয়সা।

১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬৬৪ কোটি ৭০ লাখ ২০ হাজার ও পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২ হাজার ৪৬ কোটি ২০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬৬ কোটি ৪৭ লাখ ২ হাজার ৩০০। এর ৫২ দশমিক ৭৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া সরকারের কাছে দশমিক ১৭, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৩৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৬ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে।