ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নবনির্মিত আদাবর ৩৩/১১ কেভি ও মান্ডা ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশন গতকাল চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডিসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিবিইএ কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট জ্যাকি চেং ডন। স্বাগত বক্তব্য রাখেন ডিপিডিসির নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট) ও প্রকল্প পরিচালক আবদুল্লাহ নোমান। —বিজ্ঞপ্তি