বিশ্বব্যাপী চলমান মূল্যস্ফীতি মোকাবেলায় ১৩তম বারের মতো সুদহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে দ্য ব্যাংক অব ইংল্যান্ড। ২২ জুন থেকে এক-চতুর্থাংশ পয়েন্ট বাড়িয়ে সুদহার ৪ দশমিক ৭৫ শতাংশে উত্তীর্ণ করা হবে, যা ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। চলতি সপ্তাহে বিনিয়োগকারীরা জানান, এ বছর ব্যাংক অব ইংল্যান্ড হয়তো সুদহার ৬ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। ব্যাংকটির গভর্নর সংসদীয় কমিটিকে জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সময় বেশি লাগছে এবং শ্রমবাজারও কঠিন হয়ে পড়েছে। রয়টার্স
সুদহার বাড়াবে ব্যাংক অব ইংল্যান্ড
বিশ্বব্যাপী চলমান মূল্যস্ফীতি মোকাবেলায় ১৩তম বারের মতো সুদহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে দ্য ব্যাংক অব ইংল্যান্ড।










