ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক  মুন্সি সফিউল হক। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক নাদিম এ চৌধুরী, ওয়াকার এ চৌধুরী, মেহেরুন নেছা হক, তাজরিনা শিকদার, বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মনোনীত স্বতন্ত্র পরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর ড. কাজী মইনুদ্দিন মাহমুদ এবং এমডি ও সিইও (চলতি দায়িত্ব) এএনএম গোলাম সাব্বির।