ইউরোপজুড়ে কফি অত্যন্ত জনপ্রিয় পানীয়। সকালের নাশতায় কফি এখানকার মানুষের নিত্যসঙ্গী। সম্প্রতি ইউরোপীয় কমিশন নিয়ন্ত্রণাধীন পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের প্রকাশিত প্রতিবেদন বলছে, ইউরোপে আজ সকালের প্রধান জিনিসটি এখন বিলাসিতার অন্য নাম। ইউরোপের পরিসংখ্যান অফিস ব্লকের প্রকাশিত তথ্য অনুসারে, ইউরোপে আগস্ট পর্যন্ত এক বছরে কফির দাম বেড়েছে ১৬ দশমিক ৯ শতাংশ।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইউরোপে সাধারণ দুধের দাম বেড়েছে ২৪ দশমিক ৩ শতাংশ ও নিম্ন ফ্যাটযুক্ত দুধের দাম বেড়েছে ২২ দশমিক ২ শতাংশ। সেই সঙ্গে চিনির দাম এ বছর আগস্ট পর্যন্ত বছরওয়ারি বেড়েছে ৩৩ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে পোল্যান্ডে চিনির দাম সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৃদ্ধি হয়েছিল ১০৯ দশমিক ২ শতাংশ। কফির দামের সঙ্গে দুধ ও চিনির দাম বেড়ে যাওয়ায় এখন এক কাপ কফি খাওয়ার আগে ভাবতে হচ্ছে ইউরোপবাসীকে। ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে, কফির দাম সবচেয়ে বেশি বেড়েছে ফিনল্যান্ডে। দেশটিতে এক বছরে কফির দাম বেড়েছে ৪৩ দশমিক ৬ শতাংশ।










