ভিডিও ও স্টুডিও পরিচালনায় যুক্ত কয়েক শতাধিক কর্মচারী ছাঁটাই করবে অ্যামাজন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাইম ভিডিও ও অ্যামাজন এমজিএম স্টুডিওতে সংশ্লিষ্ট কর্মীদের সপ্তাহের শেষ নাগাদ ছাঁটাইয়ের কথা জানানো হবে। অনলাইনে খুচরা কেনাকাটায় বৃহত্তম প্রতিষ্ঠানটি গত বছর ছাঁটাই পরিকল্পনার অংশ হিসেবে ২৭ হাজারেরও বেশি লোককে চাকরিচ্যুত করেছে। অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাঁটাই ২০২৪ সালেও অব্যাহত থাকবে। রয়টার্স