লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সম্প্রতি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী ট্রাস্ট আজিয়াটা পের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে লংকাবাংলার গ্রাহকরা যেকোনো জায়গা থেকে, যেকোনো সময় ট্রাস্ট আজিয়াটা পের মাধ্যমে তাদের মাসিক ডিপিএস পেমেন্ট, লোন ইনস্টলমেন্ট এবং ক্রেডিট কার্ড বিল সুবিধাজনকভাবে পরিশোধ করতে পারবেন। চুক্তিতে স্বাক্ষর করেন লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) একেএম কামরুজ্জামান এবং ট্রাস্ট আজিয়াটা পের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম আকরাম সাঈদ। অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের রিটেইল বিজনেসের প্রধান খুরশেদ আলম, সিএমএসএমই প্রধান কামরুজ্জামান খান, ট্রাস্ট আজিয়াটা পে থেকে চিফ অপারেটিং অফিসার মো. নজরুল ইসলাম জামান, হেড অব রেগুলেটরি অ্যান্ড পার্টনারশিপ বিজনেস মো. আলমগীর হোসেন, হেড অব স্কুল বিজনেস জাফর মো. মনতাসির মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
লংকাবাংলা ফাইন্যান্স ও ট্রাস্ট আজিয়াটা পের মধ্যে চুক্তি
লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সম্প্রতি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী ট্রাস্ট আজিয়াটা পের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে লংকাবাংলার গ্রাহকরা যেকোনো










