গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে গৃহঋণের মানদণ্ডে পরিবর্তন আনতে যাচ্ছে ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক (এনএবি)। শুক্রবার ব্যাংকটি জানিয়েছে, পুনঃঅর্থায়নের ক্ষেত্রে যেসব গ্রাহক শিল্পমান পূরণে ব্যর্থ হবে তাদের ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনা করা হবে। খবর রয়টার্স।
ই-মেইলে পাঠানো বিবৃতিতে ব্যাংকটি বলেছে, পুনঃঅর্থায়নযোগ্য গ্রাহকদের এনএবিমুখী করতে আমরা আমাদের বর্তমান পদ্ধতি সংশোধন করব। শীর্ষ ব্যাংকগুলোর যুক্তি, যারা কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা আরোপে আগে ঋণ নিয়েছিল তারা ঋণ পরিশোধে ব্যর্থ হবে। কারণ তারা ৩ শতাংশ পরিষেবা প্রাপ্তির যোগ্যতার মানদণ্ডে ব্যর্থ হবে। গত মাসে শীর্ষ ঋণদাতা কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়া (সিবিএ) কিছু ঋণগ্রহীতার জন্য তাদের বিদ্যমান গৃহঋণ পুনঃঅর্থায়নের জন্য বাফার রেট ৩ শতাংশের শিল্প মান থেকে ১ শতাংশ কমিয়েছে।
শীর্ষ চার ব্যাংকের মধ্যে থাকা এনএবি বলেছে, পুনঃঅর্থায়নের সংশোধিত নিয়ম ২১ জুলাই থেকে কার্যকর হবে।
তবে উপযুক্ত পরিষেবার মূল্যায়ন করার সময় তারা একটি ‘কেস-বাই-কেস’ পদ্ধতি গ্রহণ করবে।










