প্রাক্কলনের চেয়েও কমেছে কানাডার খুচরা বিক্রি। গত এপ্রিলে দেশটির খুচরা বিক্রি ১ দশমিক ১ শতাংশ কমে ৬ হাজার ৫৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বুধবার দেশটির পরিসংখ্যান সংস্থার বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। এর আগে বাজারের পূর্বাভাস ছিল, এপ্রিলে কানাডার খুচরা বিক্রি শূন্য দশমিক ২ শতাংশ বাড়বে। গত মার্চে কানাডার খুচরা বিক্রি ১ দশমিক ৫ শতাংশ কমেছিল। আনাদোলু এজেন্সি