যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২ কোটি ৪০ লাখ ডলারে তালিকাভুক্ত হয়েছে একটি ম্যানশনের দাম। ডেলরে বিচের ভিলা আনন্দ নামের বাড়িটির অবস্থান প্রায় ১১ হাজার ৫০০ বর্গফুট এলাকাজুড়ে, এ হিসাবে প্রতি বর্গফুটের দাম পড়ছে ২ হাজার ১০০ ডলার। ম্যানশনটি স্টোন ক্রিক রাঞ্চ কমিউনিটিতে অবস্থিত। গত পাঁচ বছরে ডেলরে বিচের বিলাসবহুল বাড়ির দাম নাটকীয়ভাবে বেড়েছে। এখন বর্গফুটপ্রতি গড় দাম ২০১৮ সালের চেয়ে দ্বিগুণেরও বেশি। স্থানীয় রিয়েল এস্টেট ব্রোকার সেনাদা অ্যাডজেম জানান, যতদিন ধনী ক্রেতারা ফ্লোরিডাকে বসবাস ও কর সুবিধার স্বর্গ হিসেবে বিবেচনা করবে, ততদিন অতি বিলাসবহুল বাড়ির বাজার সমৃদ্ধ হবে। সাধারণ সমুদ্রমুখী ভিলার দাম থাকে আকাশছোঁয়া, এ অঞ্চলে তার উল্টোটাই হয়েছে। ফ্লোরিডার এ এলাকার আবাসনের দাম মিয়ামি, ম্যানহাটন, নিউইয়র্ককেও ছাড়িয়ে গেছে। ২০১৮ সালের তুলনায় ডেলরে বিচে বিলাসবহুল বাড়ির বিক্রি ৯০ শতাংশ বেড়েছে। এ অঞ্চলের উল্লেখযোগ্য বাসিন্দাদের মধ্যে রয়েছেন বিলিয়নেয়ার হেজ ফান্ড ব্যবস্থাপক স্টিভ কোহেন, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লীগের তারকা খেলোয়াড় খালিল ম্যাক, গায়ক ও গীতিকার রোমিও সান্টোস। হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজের সিইও আন্তোনিও নেরি ২০১৯ সালে ৭৫ লাখ ডলারে একটি বাড়ি কিনেছিলেন। পরে ২০২২ সালে ১ কোটি ৪০ লাখ ডলারে বিক্রি করেন। গত বছরে এখানকার ১৭ হাজার ৮০০ বর্গফুটের একটি ম্যানশন ২ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়, অর্থাৎ বর্গফুট প্রতি দর ছিল ১ হাজার ৪৬০ ডলার। এ দাম ওই সময় একটি রেকর্ড ছিল। বাজারে সবচেয়ে ব্যয়বহুল বাড়ি না হলেও ভিলা আনন্দ স্টোন ক্রিক রাঞ্চের জন্য একটি নতুন রেকর্ড তৈরি করেছে। ম্যানশনটি আড়াই একর জমিতে ইতালীয় স্টাইলে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে ৩ হাজার ৫০০ বর্গফুটের থাকার ঘর। বাড়ির বাইরের অংশে রয়েছে সুইমিং পুল, হট টাব ও নয়টি গাড়ি রাখার গ্যারেজ।
আকাশছোঁয়া দাম, আলোচনায় ফ্লোরিডার ভিলা আনন্দ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২ কোটি ৪০ লাখ ডলারে তালিকাভুক্ত হয়েছে একটি ম্যানশনের দাম। ডেলরে বিচের ভিলা আনন্দ নামের বাড়িটির অবস্থান প্রায় ১১ হাজার ৫০০ বর্গফুট এলাকাজুড়ে, এ হিসাবে প্রতি










