আমা কফির মূল পৃষ্ঠপোষকতায় ও চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স চিটাগং ইউনিভার্সিটি’। এতে আলোচনা করেন বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান, উপস্থাপক ডা. আব্দুন নূর তুষার, সাহিত্যিক আনিসুল হক, হালদা গবেষক ড. মনজুরুল কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের প্রধান অতিথি, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী ও আবুল খায়ের গ্রুপের জিএম এএনএম ওয়াজেদ আলী বিশেষ অতিথি ছিলেন।