তেজগাঁও শিল্পাঞ্চল শাখায় সোনালী ব্যাংক পিএলসির একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস ও ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী গতকাল ফিতা কেটে এ এটিএম বুথ উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফজলুল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।