এ কৌশলগত অংশীদারত্বের আওতায় ব্যাংকের ‘উত্তরণ’ নামক এসএমই লোন পণ্যের অধীনে আইরনম্যান কোম্পানির তালিকাভুক্ত ডিলার ও ডিস্ট্রিবিউটরদের আর্থিক চাহিদা পূরণ করা হবে। এবি ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় এবি ব্যাংকের এসএমই ব্যাংকিং প্রধান মো. আরিজুল ইসলাম মল্লিক এবং আয়রনম্যান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুইন রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেডএম বাবর খান, চিফ বিজনেস অফিসার ইফতেখার এনাম আওয়াল এবং আয়রনম্যান কোম্পানির সিইও মো. নাজমুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।










