বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪’-এর ট্রফি উন্মোচন করা হয়েছে। সম্প্রতি বনানী ডিওএইচএস পরিষদ কার্যালয়ে ট্রফি উন্মোচন করেন আয়োজক কমিটির সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল। এ সময় আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব এসএম পারভেজ তমাল,বনানী ডিওএইচএস পরিষদের সভাপতি ও ইউনিয়ন ব্যাংকের ভাইস ˆচয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর, ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা।
শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪’-এর ট্রফি উন্মোচন করা হয়েছে।










