সম্প্রতি বান্দরবান পৌরসভার সভাকক্ষে বান্দরবানের মেসার্স প্রাইম আয়রন অ্যান্ড স্টিল কমপ্লেক্স ও বিএসআরএমের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী। সভাপতিত্ব করেন প্রাইম আয়রন অ্যান্ড স্টিল কমপ্লেক্সের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর হোসেন।

প্রকৌশলী মাহমুদুল হাসান রায়হানের সঞ্চালনায় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন বিএসআরএমের চট্টগ্রাম জোনের প্রধান মো. মাকসুদুর রহমান। এ সময় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) তারু মিয়া, প্রোপ্রাইটর নাজমুল হাসান পলাশ, বিএসআরএমের মার্কেটিং অফিসার ফরহাদ উল্লাহসহ বান্দরবানের বিভিন্ন ওয়ার্কশপের প্রোপ্রাইটর ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিএসআরএমের সৌজন্যে র্যাফল কুপনে বিজয়ীদের মাঝে উপহার তুলে দেয়া হয়।