প্রাইম ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ টানা তৃতীয়বারের (২০২৪-২৬) মতো তানজিল চৌধুরীকে চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করেছে। ২০২০ সালে তিনি প্রথমবারের মতো এ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের (বিআইআই) একজন উপদেষ্টা। তিনি কিংস কলেজ লন্ডন থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে (ফাইন্যান্স) এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। তানজিল চৌধুরী একজন এসিসিএ অ্যাপ্লায়েড স্কিল লেভেল-৬ কোয়ালিফায়েড প্রফেশনাল। তিনি দুই মেয়াদে (২০১৪-২০২১) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালক এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্সের (এসএমএমএবি) প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্বও পালন করেছেন।—বিজ্ঞপ্তি
প্রাইম ব্যাংকের পুনর্নির্বাচিত চেয়ারম্যান তানজিল চৌধুরী
প্রাইম ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ টানা তৃতীয়বারের (২০২৪-২৬) মতো তানজিল চৌধুরীকে চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করেছে।










