জুনে ব্যাটারিচালিত বৈদ্যুতিক হুন্দাই গাড়ি বিক্রিতে নতুন রেকর্ড তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে জুনে ৬৯ হাজার ৩৫১টি গাড়ি বিক্রি হয়েছে, যা গত বছরের জুনের তুলনায় ১০ শতাংশ বেশি। দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটি সব বৈদ্যুতিক গাড়ির বিক্রয়ও উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। জুনে আয়নিক ফাইভ ও আয়নিক সিক্স বিক্রয়ের পরিমাণ ছিল ৪ হাজার ২৯৮টি ইউনিট, যা এক বছর আগের তুলনায় ৫১ শতাংশ বেশি। বিক্রয় হিসাব অনুযায়ী আয়নিক ফাইভ/এসইউভি এবং আয়নিক সিক্স সেডানের বিক্রয় বেড়েছে যথাক্রমে ৩ হাজার ১৩৬টি ও ১ হাজার ১৬২টি। হুন্দাই মোটর আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা র্যান্ডি পার্কার বলেন,"‘আমাদের পুরস্কার বিজয়ী ইভি লাইন-আপ আয়নিক ফাইভের জন্য এটি সর্বকালের সেরা মাসিক বিক্রয়। প্রথমবারের মতো আয়নিক সিক্স এক হাজারেরও বেশি ইউনিট বিক্রি করেও বিক্রির গতি বৃদ্ধি অব্যাহত রেখেছে। শক্তিশালী রিটেইল পার্টনার ও সঠিক সময়ে সঠিক পণ্য আমাদের নতুন এবং বিদ্যমান গ্রাহকে হুন্দাই ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।’ দ্য কোরিয়া হেরাল্ড
বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে রেকর্ড হুন্দাইয়ের
জুনে ব্যাটারিচালিত বৈদ্যুতিক হুন্দাই গাড়ি বিক্রিতে নতুন রেকর্ড তৈরি হয়েছে।










