ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের (আইডিই) মধ্যে গবেষণা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের (আইডিই) কান্ট্রি ডিরেক্টর সামির কারকি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর ট্রেজারার মো. আব্দুল মোকাদ্দেম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউআইইউর ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর ইমেরিটাস ড. এম রিজওয়ান খান।