সিলেটের তাজপুরে ও নওগাঁয় গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির নতুন দুটি শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের এমডি সৈয়দ হাবিব হাসনাত প্রধান অতিথি হিসেবে অনলাইন মাধ্যমে শাখা দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গ্লোবাল ইসলামী ব্যাংকের দুটি শাখা উদ্বোধন
সিলেটের তাজপুরে ও নওগাঁয় গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির নতুন দুটি শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।










