এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের সব কর্মী এবং তাদের স্ত্রী বা স্বামী, সন্তান, পিতা-মাতা এবং শ্বশুর-শাশুড়ির বাসা থেকে সংগৃহীত নমুনার প্যাথলজিক্যাল টেস্ট এবং কনসালটেশন চেম্বার ভিজিটে ৩০ শতাংশ ছাড় পাবেন। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারী এবং তাদের লিগ্যাল ডিপেন্ডেন্টরা স্বাস্থ্যসেবায় ২৫ শতাংশ ছাড় উপভোগ করবেন। এছাড়া কর্মকর্তা এবং গ্রাহক উভয়ই ইন্টারনাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, রিউমাটোলজি, ডার্মাটোলজি, নেফ্রোলজি, ফিজিক্যাল মেডিসিন, নিউরোলজি, গাইনিকোলজি, পেডিয়াট্রিকসসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসাসেবায় পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ বাপ্পি এবং হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে অ্যাসেন্ট হেলথের পক্ষে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল ইকবাল; অ্যাসেন্ট গ্রুপের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট আমের আহমেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার অব সেলস, করপোরেট অ্যান্ড বিটুসি মোহাম্মদ কামরুজ্জামান।