এয়ারবাস এ-৩২০ সিরিজের পরবর্তী প্রজন্মের উড়োজাহাজের জন্য নতুন উইং প্রযুক্তি জোরদার করছে। টেকসই উড়োজাহাজের উড্ডয়নের জন্য ভাঁজ করা যায় এমন উইং টিপসহ দীর্ঘ, হালকা ডানার নকশা করা ও নির্মাণের জন্য দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। ‘‌উইং অব টুমোরো প্রোগ্রাম’ নামে পরিচিত গবেষণাটির লক্ষ্য এয়ারবাসের পরবর্তী প্রজন্মের উড়োজাহাজের জন্য প্রযুক্তি প্রস্তুত করা। এয়ারবাস ও বোয়িং উভয়ের উইং ডিজাইন, উৎপাদন পদ্ধতি ও ইঞ্জিন বিকাশের অগ্রগতি বহু বছর ধরে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। রয়টার্স