পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড ও এপেক্স ফুডস লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এডিএন টেলিকম: সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল এডিএন টেলিকম। চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এডিএন টেলিকমের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ১ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ২৩ পয়সায়। 

এপেক্স স্পিনিং: সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল এপেক্স স্পিনিং। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪ টাকা ৩৭ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৫৮ টাকা ৩৮ পয়সা। 

এপেক্স ফুডস: সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এপেক্স ফুডসের ইপিএস হয়েছে ৮ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩৬ টাকা ২০ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ১২৬ টাকা ১৮ পয়সা। 

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে এপেক্স ফুডসের ইপিএস হয়েছে ২ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা।