ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড (এনএফএল) এবং অভি ট্রেডিংয়ের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ সময় এনএফএলের এমডি ইরতেজা আহমেদ খান এবং অভি ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আজহারুল ইসলাম অভি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনএফএলের ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব বিজনেস ইমন আহমেদ খান, হেড অব অটো লোন একরাম  হোসেন এবং অভি ট্রেডিংয়ের মার্কেটিং এবং সেলস ম্যানেজার মাসুম উদ্দিন।