দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ডের উপমহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এনবিপি, এনডিসি, পিএসসি। গত বৃহস্পতিবার বিকালে মোংলা বন্দরে যোগদান করে দায়িত্ব বুঝে নেন তিনি। এর ফলে তিনি আগের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শেখ মো. আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

নতুন দায়িত্ব পাওয়া এম শাহজাহান ১৯৮৪ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৮৭ সালে কমিশন্ডপ্রাপ্ত হন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০১৯ সালের ১১ মার্চ তিনি বাংলাদেশ কোস্টগার্ডের উপমহাপরিচালক হিসেবে যোগ দেন।