চলতি বছর রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদনের সম্ভাবনা দেখছে ইউক্রেন। উৎপাদনে প্রত্যাশিত সাফল্য এলে খাদ্যশস্য রফতানি বাড়াবে দেশটি। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ৮ কোটি ৬ লাখ টন খাদ্যশস্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশটির রফতানি বেড়ে ৬ কোটি ৬ লাখ ৮০ হাজার টনে উন্নীত হতে পারে।

মন্ত্রণালয় জানায়, মোট খাদ্যশস্যের মধ্যে ৩ কোটি ২০ লাখ টন গম ও ৩ কোটি ৭১ লাখ টন ভুট্টা উৎপাদিত হতে পারে। এর মধ্যে ২ কোটি ৩৮ লাখ টন গম ও ৩ কোটি ৮ লাখ ৭০ হাজার টন ভুট্টা রফতানি করা হবে।

চলতি বছরের জুলাইয়ে ইউক্রেনের বিপণন মৌসুম শুরু হয়েছে। মৌসুমের প্রথম দুই মাসে দেশটি ৭৬ লাখ ৪০ হাজার টন খাদ্যশস্য রফতানি করেছে। এর মধ্যে ৩৮ লাখ টন গম, ২৫ লাখ টন যব ও ১২ লাখ ৫০ হাজার টন ভুট্টা রফতানি করা হয়েছে।