ইউক্রেনে চলতি মাসে খাদ্যশস্যের নতুন বিপণন মৌসুম (২০২৩-২৪) শুরু হয়েছে। মৌসুমের এখন পর্যন্ত দেশটি ৪ লাখ ৯৭ হাজার টন খাদ্যশস্য রফতানি করেছে। গত বছরের একই সময় রফতানি করা হয়েছিল ৩ লাখ ১৮ হাজার টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে রফতানি লক্ষণীয় মাত্রায় বেড়েছে। ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দেশটি ২ লাখ ৭৩ হাজার টন ভুট্টা, ১ লাখ ৭৭ হাজার টন গম ও ৪৬ হাজার টন যব রফতানি করেছে। সদ্য বিদায়ী ২০২২-২৩ মৌসুমজুড়ে ইউক্রেন ৪ কোটি ৯০ লাখ টন খাদ্যশস্য রফতানি করে। এর আগের মৌসুমে রফতানির পরিমাণ ছিল ৪ কোটি ৮৪ লাখ টন। বেশির ভাগ খাদ্যশস্যই কৃষ্ণ সাগরীয় বন্দর ব্যবহার করে রফতানি করা হয়।










