দেশের বাজারে খোলা ও প্যাকেটজাত চিনির মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন।

খোলা চিনি প্রতি কেজি ৭৪ এবং প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 আজ বৃহস্পতিবার এই দাম নির্ধারণ করা হয়। সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন জানিয়েছে, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজারদর এবং স্থানীয় পরিশোধনকারী মিলসমূহের উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চিনির এ মূল্য নির্ধারণ করা হয়।

 গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন জানায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ও পরিশোধিত চিনির মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাজারে ক্রমাগত মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশের চাহিদা এবং জোগানের মধ্যে ভারসাম্য রাখার স্বার্থে চিনি আমদানি করে যাচ্ছেন ব্যবসায়ীরা। যেহেতু আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে, তাই দেশিয় বাজারে তার প্রভাব পড়াই স্বাভাবিক। এ অবস্থায় প্রতি কেজি খোলা চিনির দাম ৮৫ টাকা ও প্যাকেটজাত চিনির দাম ৯৮ টাকা করার প্রস্তাব পুনর্নির্ধারণের প্রস্তাব করা হলো। তবে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সর্বোচ্চ খুচরা মূল্য ৭৪ টাকা ও প্রতি কেজি প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৭৫ টাকা নির্ধারণ করা হলো।