শেভরনের অর্থায়নে উদ্যোক্তা প্রকল্পের পক্ষ থেকে আইডিই বাংলাদেশ হবিগঞ্জের নবীগঞ্জে উদ্যোক্তাদের মাঝে উন্নত জাতের গরু ও ব্যবসায়িক পণ্য হস্তান্তর করেছে। সম্প্রতি উপজেলার আউশকান্দি ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শেভরন বাংলাদেশের ডিরেক্টর-করপোরেট অ্যাফেয়ার্স মুহাম্মদ ইমরুল কবির, গ্যাস প্লান্ট সুপারিনটেনডেন্ট এলান কয়েস চৌধুরী, ম্যানেজার-সোশ্যাল ইনভেন্টমেন্ট খন্দকার তুষারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. আব্দুল কাদের।