ব্যাংক অব জাপানের (বিওজে) গভর্নর কাজুও উয়েদার সমালোচনা করেছেন বিওজে বোর্ডের সাবেক সদস্য তাকাকো মাসাই। তাকাকো মাসাই অভিযোগ করেন, কাজুও উয়েদা এক বছরেরও কম সময় ধরে এ দায়িত্বে আছেন। এরই মধ্যে দুবার সুদহার পরিবর্তন নিয়ে মন্তব্য করে বাজারকে দুবার ভুল পথে চালিত করেছেন। কথাবার্তায় তার আরো সতর্ক হওয়া উচিত। রয়টার্স