চলতি বছরের শেষ প্রান্তিকে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি চার গুণ বেড়েছে ফিসকারের। প্রতিষ্ঠানটি বিদায়ী বছরে প্রায় ৪ হাজার ৭০০ গাড়ি হস্তান্তর করেছে। প্রান্তিকভিত্তিক বিক্রয় বাড়ার মূলে রয়েছে ওসান এসইউভি মডেলের চাহিদা বৃদ্ধি। এ মডেলের গাড়ির মূল্য ৬৯ হাজার ডলার। ওসান এসইউভির ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে উৎপাদন বাড়াতে চায় কোম্পানিটি। রয়টার্স