বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি ‘ক্রেডিট গ্যারান্টি ইনফরমেশন মানেজমেন্ট সিস্টেম (সিজিআইএমএস)’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিএমএসএমই বিভাগের প্রধান এবং ক্রেডিট গ্যারান্টি কার্যক্রম সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টমেন্টের পরিচালক আমির হোসেন পাঠান এবং ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের পরিচালক নাহিদ রহমান।—বিজ্ঞপ্তি