দেশের আরো ছয়টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের পাঁচ লাখেরও বেশি গ্রাহকের ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দেয়া সহজ, দ্রুত ও নিরাপদ হলো বিকাশে। এ লক্ষ্যে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), দিশা, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে), উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) ও বাংলাদেশ ফেলোশিপ ফাউন্ডেশনের (বিএফএফ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিকাশ। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ চুক্তিতে স্বাক্ষর করেন।