‘মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন’ অফারে সম্প্রতি ঢাকার মিরপুর-১-এ মিনিস্টারের নিজস্ব শোরুম থেকে ৩৫৫ মডেলের ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে গরু জিতেছেন ঢাকার বাসিন্দা মো. শাহজাহান। বিজয়ীকে গরুটি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শোরুম বিভাগের ডিরেক্টর মো. মাহমুদুর রহমান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন শোরুম বিভাগের (ইস্টার্ন-১) ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ন কবির, ঢাকা ওয়েস্ট জোনের ডিভিশনাল ম্যানেজার নাজমুল হোসাইন অনিক, ঢাকা ইস্ট জোনের ডিভিশনাল ম্যানেজার মো. জাহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মিনিস্টার ফ্রিজ কিনে গরু জিতেছেন ঢাকার মো. শাহজাহান
‘মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন’ অফারে সম্প্রতি ঢাকার মিরপুর-১-এ মিনিস্টারের নিজস্ব শোরুম থেকে ৩৫৫ মডেলের ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে গরু জিতেছেন ঢাকার বাসিন্দা মো. শাহজাহান।










