জ্বালানি খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসির সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৩ শতাংশ বেড়েছে। আলচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৮ টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৮ টাকা ৮০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭২ টাকা ৪৯ পয়সায়। লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ জানুয়ারি বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হবে।
২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ৪৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭৫ টাকা ৮৭ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৮০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল ইস্টার্ন লুব্রিক্যান্টস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৩ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২২ টাকা ৫৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০৯ টাকা ৩৫ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৯০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ২৪ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৮০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯০ টাকা ৮৭ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৭০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৬০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ২৭ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৫০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮৮ টাকা ৬৩ পয়সায়।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ৯ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫২ টাকা ১৮ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৫২ পয়সায়।










